চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর চাম্বল এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাত দেড়টায় র্যাব-৭-এর একটি দল তাকে গ্রেফতার করে। বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ জানায়, অভিযানকালে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় তৈরি অস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কারা সেখানে রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement
এমআরএএইচ/বিএ