ধর্ম

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

আজ সৌদি আরবে ৩১ জুলাই ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১৭ সফর ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির সফর মাসের তৃতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

Advertisement

মসজিদে হারাম

আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি।

তার জন্ম ৬ আগস্ট ১৯৮০ সৌদি আরবের আল-খারজ এলাকায়। তিনি মাত্র ১৫ বছর বয়সে কোরআন হিফজ করেন। এরপর ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক ফিকহের ওপর পিএইচডি করেন।

তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন শায়খ আবদুল আজিজ আলে শায়খ, শায়খ সালেহ আল-ফাওজান এবং আব্দুল্লাহ ইবনে জিবরান প্রমুখ। তিনি বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারসহ বেশ কয়েকজন প্রখ্যাত কারির কাছে কেরাত পড়েছেন।

Advertisement

শায়খ আদ-দাওসারি ১৯৯৫ সাল থেকে রিয়াদের বেশ কিছু মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি মসজিদে হারামে তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি মসজিদে হারামের স্থায়ী ইমাম নিযুক্ত হন।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর।

তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সালাহ আল বুদাইরের জন্ম সৌদি আরবের হাফুফ শহরে। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

Advertisement

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ওএফএফ/জেআইএম