স্বাস্থ্য

দেশজুড়ে হেড অ্যান্ড নেক ক্যানসার সচেতনতা সপ্তাহ পালন

হেড অ্যান্ড নেক ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়েছে হেড অ্যান্ড নেক ক্যানমার সচেতনতা সপ্তাহ (২১-২৭ জুলাই)। সপ্তাহজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা ও জনসম্পৃক্ততামূলক নানা কর্মসূচি পালিত হয়।

Advertisement

‘এক বিশ্ব হেড নেক ক্যানসারের বিরুদ্ধে এক কণ্ঠ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএমইউ-এর অটোল্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিএমইউর বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বিএমইউ-এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম হেড অ্যান্ড নেক ক্যানমার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

র‌্যালি শেষে বিএমইউর সি ব্লকে সংশ্লিষ্ট বিভাগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অটোল্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অটোল্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, নিনমাসের পরিচালক, নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান ও অধ্যাপক ডা. কাজী শামীমুচ্ছালাম।

Advertisement

এছাড়াও সভায় বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা হেড অ্যান্ড নেক ক্যানসারের ব্যাপকতা, প্রতিরোধ কৌশল এবং চিকিৎসা ব্যবস্থাপনার নানা অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তার জানান, রোগটির ব্যাপকতা হ্রাস ও জনসচেতনতা বাড়াতে দেশের শীর্ষ জাতীয় পত্রিকাগুলোতে ফিচারের পাশাপাশি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ আলোচনা সম্প্রচার করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে শিক্ষামূলক লিফলেট বিতরণ এবং হাসপাতালগুলোতে পোস্টার প্রদর্শনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়, যা এই প্রাণঘাতী রোগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসইউজে/এসএনআর

Advertisement