গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের দাওয়াত খেতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাত বছরের এক শিশু।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাসেল মিয়া (৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা গ্রামের রুবেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে রাসেল মিয়া তার দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জে নাসিরাবাদ যাচ্ছিল। নাসিরাবাদ এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগে হেঁটে রাস্তার মাঝামাঝি পৌঁছে যায়। এসময় ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আনোয়ার আল শামীম/এসআর
Advertisement