জাতীয়

টেকসই উন্নয়ন করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে: দুদক সচিব

টেকসই উন্নয়ন করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

Advertisement

রোববার (২ আগস্ট) দুদক সচিব হিসেবে যোগদান করেন মো. সাইদুর রহমান খান। বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

চলতি মাসেই নতুন কমিশন আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন নতুন সচিব।

সার্চ কমিটি গঠন হয়েছে জানিয়ে মো. সাইদুর রহমান খান বলেন, দ্রুততম সময়েই কমিশন গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।

আরও পড়ুন দুদক সচিব মো. সাইদুর রহমান খানের যোগদান

সুশাসনের জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন উল্লেখ করে দুদক সচিব বলেন, দুদক সম্পর্কে নানান রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে। আমরা চাই এই দুর্নামগুলো দূর করে দুদককে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষের কাছে নিয়ে যাওয়া যায়; আমাদের যে ইমেজ সংকট ছিল, সেটা যেনো দূর করতে পারি। এই ব্যাপারে সততা ও নিষ্ঠা নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো।

নতুন সচিব বলেন, দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো দরকার। এ ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়ে আমরা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো।

এমএমকে

Advertisement