ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল।
Advertisement
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন। ওই জোটে বাংলাদেশকে জড়িয়ে ফেলায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভও প্রকাশ করেন নেতারা।
দলটির মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামরিক জোট ঘোষণাবিবৃতিতে নেতারা বলেন, ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে সাম্রাজ্যবাদী মার্কিন কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধ উন্মাদনা তৈরি করলো। সেই উন্মাদনায় জনগণকে না জানিয়ে ইরানের বিরুদ্ধে ওই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অর্থই হলো একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলা, যা দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ।
Advertisement
মাহমুদুল হাসান মানিক ও নুর আহমদ বকুল আরও বলেন, বর্তমান সরকার মার্কিন আক্রমণের শিকার ইরানি জনগণের পাশে না দাঁড়িয়ে মার্কিন নির্দেশিত পথে হেঁটে বাংলাদেশকে বিপদগ্রস্ত করে তুলবে। এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা অনতিবিলম্বে এই জোটে অংশ না নেওয়ার আহ্বান জানান। মার্কিন নীতির তল্পিবাহক হওয়ারও তীব্র নিন্দা জানান তারা।
এমইউ/ইএ