আইন-আদালত

যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

Advertisement

এর মধ্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ৫ আগস্টই ৫০-৫৫ জন শহীদ হয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন চিফ প্রসিকিউটর / আয়নাঘরে হাত-মুখ বেঁধে রাখা হতো, আবার অনেককে হত্যাও করা হতো

রোববার (২ আগস্ট) যাত্রাবাড়ী নবী টাওয়ার কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী: শহীদ পরিবার ও আহতদের গণশুনানি’তে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এই গণশুনানির আয়োজন করে। এফএইচ/ইএ

Advertisement