দেশজুড়ে

খাল খনন শেষে ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

চাঁদপুর মতলব উত্তরে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

Advertisement

রোববার (২ আগস্ট) এই টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, মতলব উত্তর উপজেলার পানি নিষ্কাশনের খাল পুনঃখনন কাজের মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত ৩ দশমিক ৫ কিলোমিটার খাল খননের জন্য এক কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা অব্যবহৃত ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন শেষ হবে: কৃষিমন্ত্রী  

দুর্গাপুর ইউনিয়ের ইউপি সদস্য মো. আলী ও স্থানীয় মেরাজ উদ্দিন শুভ জানান, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল।

Advertisement

তারা আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।

শরীফুল ইসলাম/এসআর

 

Advertisement