আন্তর্জাতিক

প্রাপ্তবয়স্ক নারীর ইসলাম গ্রহণ ও বিয়ের সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না

প্রাপ্তবয়স্ক নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, বিয়ে ও ধর্মান্তরের অধিকার রক্ষায় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছেন ভারতে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট।

Advertisement

আদালত বলেছেন, কোনো প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে চাইলে তার বাবা বা অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারবেন না।

আরও পড়ুন সারাক্ষণ মোদীর প্রশংসা, অথচ নিজেরা থাকেন দুবাই: তোপের মুখে বিবেক-মাধবন

বিচারপতি সন্দীপ জৈন বলেন, প্রাপ্তবয়স্ক নারীদের নিজস্ব বিশ্বাস, বিয়ে এবং বাসস্থান বেছে নেওয়ার অধিকার রয়েছে। তাদের সিদ্ধান্তে বাধা দেওয়া তাদের মর্যাদা, গোপনীয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

দুই প্রাপ্তবয়স্ক বোনের করা এক মামলার শুনানিতে বিচারপতি জৈন এই পর্যবেক্ষণ দেন। পাশাপাশি তাদেরকে আগামী ৬ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। গত গত ৩১ জুলাই এ আদেশ দেন আদালত।

Advertisement

আরও পড়ুন দ্য নিউইয়র্ক টাইমস / ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা!

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০ বছর বয়সী দিব্যা ভাটিয়া এবং ৩৫ বছর বয়সী অংশু ভাটিয়া- এ দুই বোন মামলায় অভিযোগ করেছেন যে, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা বেআইনিভাবে তাদেরকে আটকে রেখেছেন।

আদালত বলেছেন, দুই নারীই প্রাপ্তবয়স্ক। ফলে নিজেদের ধর্ম, বিয়ে, বসবাস এবং ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আইনগত সক্ষমতা রয়েছে তাদের।

কেএসআর/

Advertisement