রাজনীতি

৫ আগস্ট দেশের মানুষের মুক্তির অন্যতম দিন: শেখ ফজলুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে।  

Advertisement

তিনি বলেন, ৫ আগস্ট এ দেশের মানুষের মুক্তির অন্যতম দিন। এ দিনকে উদযাপনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য। তিনি নগরবাসীকে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সমাবেশ সফল করার আহ্বান জানান।

আরও পড়ুন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান

রোববার (২ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।  

শেখ ফজলুল করীম মারুফ বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, গ্যাস সংকট , লোডশেডিং, কিশোর গ্যাং, যানজটসহ হাজারও সমস্যা নগরবাসীর জীবন অতিষ্ঠ করে তুলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।জনমনে ধীরে ধীরে এসব ক্ষোভ বিক্ষোভে রূপ নিতে সময় লাগবে না। তাই, এসব সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

Advertisement

আরও পড়ুন ওয়ার্কার্স পার্টি / সৌদি সামরিক জোটে অংশগ্রহণ স্বাধীন পররাষ্ট্রনীতির বরখেলাপ

সভায় প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, মহানগর নেতা ফজলুল হক মৃধা, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মিডিয়া উপকমিটির সদস্য মাওলানা আবু বকর, মাসুদুর রহমান, ইলিয়াস হাসান, মো. হাসিব প্রমুখ।

এমইউ/কেএসআর