দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পাঁচ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে দেশের বাজারে মরিচের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
Advertisement
সোমবার (৩ আগস্ট) দুপুরে হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।
আরও পড়ুন পিরোজপুরে মরিচের কেজি ৪০০ টাকাখোঁজ নিয়ে জানা গেছে, বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় ৩০০-৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে প্রতিকেজি কাঁচামরিচ। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে কাঁচামরিচের আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরইমধ্যে হিলি স্থলবন্দর থেকে ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে। এর আগে সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।
হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে।
Advertisement
হিলি বাজারে মরিচ বিক্রেতা সোলায়মান বলেন, ‘হঠাৎ করে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় মরিচ উৎপাদন কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। মরিচ আমদানি হলে দাম কমে আসবে।’
নাম প্রকাশ না করার শর্তে একজন আমদানিকারক জাগো নিউজকে জানান, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর আইপি আবেদন করা হয়েছিল। মঙ্গলবার (৪ আগস্ট) সকালের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হবে।
আরও পড়ুন সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রীহিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। এরপর আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেন। বর্তমান ১৬ জন আমদানিকারক পাঁচ হাজার ১০০ টন কাঁচামরিচ আমদানি অনুমতি পেয়েছেন। পরিমাণ আরও বাড়তে পারে।
মাহাবুর রহমান/এসআর/এএসএম
Advertisement