জাতীয়

কেওড়াজল ও ক্ষতিকর রং মিশিয়ে খাদ্য তৈরি, জরিমানা ২০ হাজার টাকা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে পাহাড়তলীর জাবেদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওরশ বাড়ি নামের একটি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়াজল ও রং মিশিয়ে মরিচ ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জাগো নিউজকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এমআরএএইচ/এমআইএইচএস