জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে উল্লেখ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেছেন, জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি।
Advertisement
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিসের (এসজেপি) উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব ও বিচার বিভাগ: আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম এ মতিন এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে বিতাড়ন করেছে। এখন জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিচার বিভাগকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগ দিয়েও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
Advertisement
এ সময় গণভোটের গণরায় বাস্তবায়নের জন্যও জোর তাগিদ দেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি।
সেমিনারে কী-নোট উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিচার বিভাগকে গতিশীল করতে বিচারক নিয়োগ, বিচারকদের রেমুনারেশন বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ হাসিনুর রহমান, বীর প্রতীক।
সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিসের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি মোঃ আসাদ উদ্দিন।
Advertisement
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দীন পাটোয়ারী, সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মীর একেএম নুরুন্নবী উজ্জ্বল, সদস্য সচিব ব্যারিস্টার তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম রেজা এবং অ্যাডভোকেট মোঃ শাকিল উদ্দীন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ বেলায়েত হোসাইন সুজা, অ্যাডভোকেট আল রেজা মোঃ আমীর হিমেল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট হেকাম আলী শিমুল, অ্যাডভোকেট আব্দুস সবুর দেওয়ান, অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ অন্যরা।
এফএইচ/এমএসএম