জাতীয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামে বিএনপি নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল গফুরের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শওকত আজম খাজা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

এমআরএএইচ/এমএসএম