ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মোতায়েন করা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আঞ্চলিক বহিরাগত শত্রু বা সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো ‘ভুল হিসাবের’ জবাবে আইআরজিসির হামজেহ সাইয়্যেদ আল-শোহাদা সদর দপ্তরের অধীন যোদ্ধারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
কারামির দাবি, গোয়েন্দা তথ্য, উচ্চমাত্রার অভিযান প্রস্তুতি, আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ বৈজ্ঞানিক সক্ষমতার সমন্বয়ে বাহিনীকে শক্তিশালী করা হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের হুমকির জবাবে আমাদের যোদ্ধারা সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
Advertisement
এদিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েই আলোচনা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ওমানের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ নেই। যুক্তরাষ্ট্র-সম্পর্কিত বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
Advertisement