অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি ‘ভদ্রাবতীর পাড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। জানা যায়, ভদ্রাবতীর পাড়ে বইটি মূলত ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে ১১টি গল্প রয়েছে।
Advertisement
এতে স্থান পেয়েছে বাংলার মাটিমাখা জনপদের গল্প, পুরোনো রাজবাড়ির নিঃশব্দ ইতিহাস, নদীর বুকে নৌকাবাইচের উত্তাল উল্লাস, রহস্যময় বটগাছের মসজিদ, চারশ বছরের পুরোনো মাছের মেলা, বিস্তৃত চা-বাগানের সবুজ মায়া ও পাহাড়ঘেরা জলপ্রপাতের ডাক প্রভৃতি।
আরও পড়ুনআসছে রাফির গল্পগ্রন্থ ‘পকেট ভরতি কাগজের ফুল’ শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, ‘এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই অনেক উচ্ছ্বসিত আমি। প্রথম সন্তান জন্মের পর বাবা হিসেবে যে অনুভূতি ছিল, এই বইয়ের বেলাতেও তেমনই। আমার দু’চোখে অপরূপ এই বাংলাকে খুঁজে ফিরেছি; অনুভব করেছি ভিন্নভাবে। আর সেটিই বইয়ের লিপিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
প্রকাশক আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ‘বইটিতে লেখক নানা জনপদের মানুষের জীবনযাপন, তাদের চিন্তা-ভাবনাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা রাখি, বইটি পড়ে তাদের অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে।’
Advertisement
বইমেলায় স্বপ্ন ’৭১-এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি। ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
এসইউ