তথ্যপ্রযুক্তি

কোন পোজে ছবি তুলবেন বলে দেবে ফোনের ক্যামেরা

একটি ছবি তোলা এখন আর শুধু ক্যামেরা তাক করে শাটার চাপার বিষয় নয় এটি ধীরে ধীরে অভিনয় করার অভিজ্ঞতায় বদলে যাচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে নতুন উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে হুয়াওয়ের আসন্ন পুরা ৯০ সিরিজ। ফাঁস হওয়া টিজার ও রিপোর্ট অনুযায়ী, এই ফোনে যুক্ত হচ্ছে এক অভিনব ফিচার ‘এআই পোজ সাজেশনস’, যা ব্যবহারকারীদের বলে দেবে কীভাবে দাঁড়াতে, বসতে বা শরীরের ভঙ্গি রাখতে হবে যাতে ছবি আরও আকর্ষণীয় দেখায়।

Advertisement

হুয়াওয়ের এই নতুন ফিচারের ধারণাটি সহজ কিন্তু চমকপ্রদ। ফোনের ক্যামেরা অ্যাপ খুললে একটি বিশেষ বোতাম থাকবে, যেখানে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে একটি ডিজিটাল আউটলাইন বা গাইড। এই গাইড ব্যবহারকারীকে দেখাবে কোন হাতে কীভাবে ভঙ্গি রাখতে হবে, মাথা কোন দিকে কাত করতে হবে, বা দাঁড়ানোর ভঙ্গি কেমন হওয়া উচিত।

অর্থাৎ ব্যবহারকারী আর নিজে থেকে ভাবতে হবে না ‘কোন পোজটা ভালো লাগবে’ এআই নিজেই তা সাজেস্ট করবে। হুয়াওয়ে এই ফিচারকে এমনভাবে উপস্থাপন করেছে যেন এটি একজন ভার্চুয়াল ফটোগ্রাফি কোচ, যে প্রতিটি শটে ‘পারফেক্ট লুক’ নিশ্চিত করতে সাহায্য করে।

টিজার ভিডিওতে দেখা যায়, ফিচারটি মজার ভঙ্গিতে পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় ভি-সাইন পোজকে ইঙ্গিত করে শুরু করা হয়। এরপর ব্যবহারকারীকে নতুন ও ভিন্ন ভঙ্গিতে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়।

Advertisement

এই অংশটি শুধু প্রযুক্তি নয়, বরং সংস্কৃতিগত অভ্যাসের সঙ্গেও যুক্ত একটি আলোচনা তৈরি করেছে। বহু বছর ধরে ভি-সাইন এশিয়ার ফটোগ্রাফি সংস্কৃতির অংশ হয়ে আছে, কিন্তু হুয়াওয়ের এই এআই ফিচার যেন বলছে ‘এখন সময় নতুন স্টাইলের।’

রিপোর্ট অনুযায়ী, পুরা ৯০ সিরিজে শুধু এআই পোজ সাজেশনস নয়, আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি থাকতে পারে। যেমন-উচ্চ রেজোলিউশনের টেলিফটো লেন্স, শক্তিশালী জুম ক্ষমতা এবং বড় সেন্সর-ভিত্তিক ফটোগ্রাফি সিস্টেম।

এই সব মিলিয়ে হুয়াওয়ে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতের স্মার্টফোন ক্যামেরা শুধু ছবি তুলবে না, বরং পুরো “ফটোশুট প্রক্রিয়া” নিয়ন্ত্রণ করবে লাইটিং থেকে শুরু করে পোজ পর্যন্ত।

কিন্তু প্রশ্নও উঠছে, এআই কি মানুষের স্বাভাবিকতা কমিয়ে দেবে?

যদিও প্রযুক্তিটি আকর্ষণীয়, কিন্তু এটি কিছু প্রশ্নও তুলছে। ছবি তোলার সময় মানুষের স্বাভাবিক অভিব্যক্তি, স্বতঃস্ফূর্ততা এবং ব্যক্তিত্ব কি এই এআই-নির্দেশিত পোজের কারণে কমে যাবে? আবার অন্যদিকে অনেকেই মনে করছেন, যারা ফটোজেনিক নন বা পোজ দিতে অস্বস্তি বোধ করেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হতে পারে। অর্থাৎ এআই এখানে ‘ফটোগ্রাফি ডেমোক্রেটাইজেশন’-এর ভূমিকা রাখতে পারে।

Advertisement

সূত্র: হুয়াওয়ে সেন্টার আরও পড়ুনবুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলাম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

কেএসকে