খেলাধুলা

বিশ্বকাপে একাদশে জায়গা হবে তো, কি ভাবছেন মিরাজ?

প্রশ্নটা শুনে একটু ঘাবড়েই গেলেন! কয়েকদিন আগেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন। এরপর আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। ঠিক একদিন আগে সংবাদ সম্মেলনে মিরাজের কাছে প্রশ্ন হলো, তিনি নিজে আত্মবিশ্বাসী কিনা আগামী বিশ্বকাপে তিনিই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। প্রশ্নটা শুনে কিছুটা থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে উত্তর ঠিকই দিয়েছেন, তবে তাতে ছিল না পরিষ্কার কিছু। বরং নানাভাবে সামলাতে চাইলেন, তবে সেটাও হলো না।

Advertisement

২০২৪ সালের ডিসেম্বর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডের অধিনায়কত্ব দেয় বিসিবি। দুই মাস আগেও তার অধিনায়কত্ব নিয়ে নিশ্চয়তা ছিল না মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সের গ্রাফও নীচের দিকে। এরপর গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে টাইগাররা। আর কয়েকদিন আগেই মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় বিসিবি। তবে তাতেও অবশ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না আদৌ আগামী বিশ্বকাপে মিরাজ নেতৃত্ব দিতে পারবেন কিনা।

সংবাদ সম্মেলনে ২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে মিরাজ বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেইনটেইন করতে হবে এবংসিরিজভেদে ভালো খেলতে হবে। শেষ দুইটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী। লং টাইমের জন্য একজন অধিনায়ক যদি থাকে একটা টিমকে খুব ভালো ভাবে গড়তে পারে। অল্প সময়ে জন্য কাউকেই দায়িত্ব না দেওয়া হোক। তার জন্য অনেক সেক্ষেত্রে দল গড়া কঠিন। এটা একটা পজেটিভ দিক (লম্বা সময় অধিনায়কত্ব পাওয়া), আমি খুব ভালো ভাবে পরিকল্পনা করতে পারব প্রত্যেকটা সিরিজ। কোন কন্ডিশনে আমরা খেলব এবং প্লেয়াররাও একটা মানসিকভাবে স্বাধীন থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব।’

আগামী বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এশিয়ার বাইরে স্পিনার হিসেবে মিরাজের পারফরম্যান্স গড়পড়তা। এছাড়া বিশ্বকাপে এমন কয়েকটি ভেন্যু থাকতে পারে যেখানে ৪ পেসার নিয়ে খেলতে হতে পারে বাংলাদেশকে। সেক্ষেত্রে স্পিনার হিসেবে একাদশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নও করা হয় মিরাজকে। তার উত্তরও দিয়েছেন গড়পড়তা।

Advertisement

মিরাজ বলেন, ‘পেস বোলাররা খুবই ভালো করছে শেষ কয়েক বছর ধরে। ওরকম পরিস্থিতি (উইকেট পেস সহায়ক) আসে অবশ্যই আমরা সেটা কাজে লাগানোর করার চেষ্টা করব। মুস্তাফিজরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জের মধ্যে খুব ভালো বোলিং করেছে। শরিফুল এবং নাহিদ রানাও দুর্দান্ত বোলিং করেছেন এবং বোলিংটা অনেক বেশি কাজে আসবে।’

এসকেডি/আইএন