বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২৪ এপ্রিল)। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Advertisement
বাউবি সূত্র জানায়, প্রথম ও দ্বিতীয়বর্ষ মিলিয়ে এবার মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
পাশাপাশি বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে। বাউবির এসএসসি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bou.ac.bd পাওয়া যাবে।
Advertisement
এএএইচ/এমএএইচ/