গরমের তীব্রতা যত বাড়ছে, ততই দৈনন্দিন জীবনে পানির প্রয়োজনও বাড়ছে। এই সময় অনেকেই দিনে কয়েকবার গোসল করে বা হাত-মুখ ধুয়ে শরীর ঠান্ডা রাখতে চান। কিন্তু সমস্যা হয় তখনই, যখন ট্যাংকের পানি নিজেই গরম হয়ে যায়। তখন ঠান্ডা পানির বদলে গরম পানি ব্যবহার করতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়।
Advertisement
তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে পানির ট্যাংক অনেকটা ঠান্ডা রাখা সম্ভব-
সাদা রং ব্যবহার করুনপানির ট্যাংকের গায়ে সাদা রং করা একটি খুব কার্যকর পদ্ধতি। সাদা রং সূর্যের তাপ শোষণ না করে প্রতিফলিত করে দেয়। ফলে ট্যাংকের ভেতরের পানি দ্রুত গরম হয় না। কালো বা গাঢ় রঙের তুলনায় সাদা রং ট্যাংককে তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদে সহজ ও সাশ্রয়ী সমাধান।
ঢেকে রাখাট্যাংকের চারপাশে থার্মোকল শিট, ফোম বা মোটা কার্ডবোর্ড ব্যবহার করলে তা তাপ নিরোধক হিসেবে কাজ করে। এতে সরাসরি সূর্যের তাপ ট্যাংকে পৌঁছাতে পারে না। চাইলে পুরোনো চটের বস্তাও ব্যবহার করতে পারেন। বস্তা দিয়ে ট্যাংক মুড়িয়ে মাঝে মাঝে পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাপমাত্রা বেশ কম থাকে।
Advertisement
ট্যাংক যদি সরাসরি রোদে থাকে, তাহলে তার ওপর অবশ্যই ছাউনি তৈরি করা উচিত। বাঁশের চাটাই, টিন বা গ্রিন নেট ব্যবহার করে ছায়া তৈরি করলে সূর্যের তাপ সরাসরি ট্যাংকে পড়ে না। ফলে পানির তাপমাত্রা স্বাভাবিক থাকে। তবে সম্পূর্ণ টিনের ঢাকনা ব্যবহার না করাই ভালো, কারণ এতে উল্টো তাপ আটকে যেতে পারে।
পাইপ ইনসুলেশন করুনঅনেক সময় ট্যাংকের পানি ঠান্ডা থাকলেও পাইপে থাকা পানি গরম হয়ে যায়। তাই পাইপের চারপাশে পুরোনো কাপড়, ফোম বা ইনসুলেশন টেপ পেঁচিয়ে দেওয়া যেতে পারে। এতে কল খুললে গরম পানি আসার সমস্যা অনেকটাই কমে যায়।
খড় বা প্রাকৃতিক উপাদান ব্যবহারগ্রামাঞ্চলে ট্যাংক ঠান্ডা রাখার জন্য খড় খুব জনপ্রিয় একটি পদ্ধতি। ট্যাংকের চারপাশে খড় দিয়ে ঢেকে দড়ি দিয়ে বেঁধে দিলে এটি প্রাকৃতিক ইনসুলেটর হিসেবে কাজ করে। এটি সহজ একটি উপায়।
অবস্থান ঠিক রাখা জরুরিযদি নতুন ট্যাংক বসানো সম্ভব হয়, তবে সেটি এমন জায়গায় রাখা উচিত যেখানে সরাসরি রোদ পড়ে না। ছায়াযুক্ত জায়গা বা ছাউনির নিচে ট্যাংক রাখলে পানির তাপমাত্রা স্বাভাবিক থাকে।
Advertisement
বর্তমানে বাজারে ডাবল বা ট্রিপল লেয়ার ট্যাংক পাওয়া যায়। এই ধরনের ট্যাংকে তাপ নিরোধক স্তর থাকে, যা বাইরের গরম থেকে পানি রক্ষা করে। তাই সম্ভব হলে এমন ট্যাংক ব্যবহার করা সবচেয়ে ভালো।
গরমে ঠান্ডা পানি পাওয়া আরামদায়ক হলেও ট্যাংক গরম হয়ে গেলে সমস্যা তৈরি হয়। তবে সহজ উপায়গুলো অনুসরণ করলে পানির ট্যাংক অনেকটাই ঠান্ডা রাখা সম্ভব।
সূত্র: দি ইকোনমিক টাইমস, এশিয়া নেট নিউজ
এসএকেওয়াই