দেশজুড়ে

ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক একই এলাকার ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আসাদুল হক গুরুতর আহত হলে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে মারা যান।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

সোহান মাহমুদ/এএইচ/এএসএম