চিত্রনায়িকা পরীমনি ও পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে ঘিরে আলোচিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
Advertisement
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। ওই মামলার তদন্তের দায়িত্ব পান তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল।
আরও পড়ুন স্ত্রী-সন্তান থাকতেও পরীমনির সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান সাকলায়েন পরীমনিকাণ্ডে যে কারণে ৫ বছর পর সাকলায়েনের শাস্তিআবু হানিফের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত করতে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কেক খাওয়ার ছবি ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সে সময় পরীমনির বাসায় সাকলায়েনের অবাধ যাতায়াত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ/ছবি: সংগৃহীত
Advertisement
পোস্টে তিনি আরও বলেন, পরীমনির সঙ্গে সম্পর্কের ঘটনায় সাকলায়েন চাকরি হারিয়েছেন এবং একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার অপরাধের শাস্তি পেয়েছেন। তবে একই ঘটনায় পরীমনির কোনো ধরনের শাস্তি হয়েছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন যে কারণে চাকরি গেলো এডিসি সাকলায়েনেরআবু হানিফ লেখেন, ‘পুলিশের এই কর্মকর্তা তার অপরাধের শাস্তি পেয়েছে। কিন্তু পরীমনি কি কোনো শাস্তি পেয়েছে? দেশের প্রচলিত কোনো আইনে বা নৈতিকভাবে কি পরীমনি অন্যায় করেনি? একই ঘটনায় যদি সাকলায়েনের শাস্তি হয়, তাহলে পরীমনির কেন শাস্তি হবে না?’
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় শুধু সাকলায়েন নন, তার পরিবারও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, পরীমনির বিরুদ্ধে নানা বিতর্ক থাকলেও তার কোনো জবাবদিহি হয়নি।
এমডিএএ/এমএমকে
Advertisement