রাজধানীর কলাবাগানে ছাত্রী হোস্টেল থেকে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ক্রিসেন্ট রোডের স্বপ্ন বিলাস হোস্টেলে মরদেহটি পাওয়া যায়।
Advertisement
নিহত শিক্ষার্থীর নাম পিংকি বিশ্বাস (১৯)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামে প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল ৮টার দিকে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
আরও পড়ুন বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধারএসআই লিজা জানান, পিংকি ও আরও দুজন হোস্টেলের একটি কক্ষে থাকতেন। বাকি দুজন ছুটিতে বাড়ি যাওয়ায় তিনি একাই কক্ষে ছিলেন। সকালে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
কেএজেডআইএ/একিউএফ