নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
Advertisement
বাঁধন জানান, গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়েছে। গল্পটি প্রথম শোনার পরই তিনি বুঝতে পেরেছিলেন, এটি এমন একটি গল্প, যার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। এটি বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গেও মিলে যায়।
তিনি লেখেন, ‘গল্পটি শোনার পরই বুঝেছিলাম, এই প্রকল্পটির গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য, মোহাম্মদ ইকবালের পরিচালনা এবং জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি এমন একটি বিষয় নিয়ে তৈরি যা আজকের সময়ের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।’
তবে সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানিয়েছেন বাঁধন। তার ভাষায়, ‘এই কাজে সম্মতি দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। বরং অনেক ভেবেচিন্তেই করেছি। কারণ আমি সবসময় বিশ্বাস করি, একজন অভিনেতার বিকাশ ঘটে চ্যালেঞ্জিং গল্প গ্রহণের মাধ্যমে এবং পরিচিত গণ্ডির বাইরে গিয়ে নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করার মধ্য দিয়ে।’
Advertisement
তিনি আরও বলেন, ‘আমি এই যাত্রার অংশ হতে চেয়েছি। এমন একটি গল্পের সঙ্গে থাকতে চেয়েছি, যা দর্শকের মধ্যে অর্থবহ আলোচনা তৈরি করতে পারে।’
সিনেমাটিতে কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাঁধন। একই সঙ্গে সহশিল্পী মধুমিতার প্রশংসাও করেন তিনি।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রে বাসা ভাড়া দিতে না পারা ছেলেটি এখন বিশ্ব তারকাদের সঙ্গীপোস্টের শেষাংশে বাঁধন লেখেন, ‘সৎভাবে গল্প বলার চেষ্টা, অর্থবহ সিনেমা নির্মাণ এবং এমন একটি চলচ্চিত্রের প্রত্যাশা করছি, যা শেষ দৃশ্যের পরও দর্শকের মনে দীর্ঘদিন থেকে যাবে।’
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমা পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইকবাল এবং প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা, বাংলাদেশের রোজিনা, ওমর সানি, আমিন খানসহ আরও একঝাঁক তারকা।
Advertisement
এলআইএ