আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকহামলা, হামলাকারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় গত শনিবার (১ আগস্ট) টুইন ফলস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চিফ ম্যাথিউ হিকস।

তিনি বলেন, হামলার সময় ব্যাপক বিশৃঙ্খলা দেখা ‍দিয়েছিল। হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

আপাতত আর কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশ চিফ।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রেস্তোরাঁর কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন দেখতে পান, এআর স্টাইলের রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসছেন। এমন সময় অন্য এক পিস্তলধারী দিকে তাকে লক্ষ্য করে গুলি চালান।

এ সময় রেস্তোরাঁর এক কর্মী গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেন ওই প্রত্যক্ষদর্শী।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কেবল একজন হামলাকারীই এতে জড়িত ছিল। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শহরের মুখপাত্র জশ পামার।

সূত্র: আল-জাজিরাএমআরএইচ/কেএএ/

Advertisement