সাহিত্য-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শহীদ রুমি স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘মাসে একটি বই’ স্লোগান নিয়ে পাঠচক্র অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ১ আগস্ট বিকেল ৫টায় চাঁদপুর শহরের নতুন বাজারের এমএইচ চৌধুরী অডিটোরিয়ামে পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচ্য গ্রন্থ ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মানদীর মাঝি’।
Advertisement
অনুষ্ঠানে চাঁদপুরের দৃশ্যকল্প, মার্কসবাদী দর্শন, সমকালীন প্রভাব, আঞ্চলিকতার প্রভাব, চরিত্রের মাধ্যমে সমকালীন প্রেক্ষাপট, সম্ভাবনাময় জীবনযাত্রার চিন্তা ও চরিত্রের রূপ ও বাস্তবতা, পুঁজিবাদী আগ্রাসন এবং ব্রিটিশ ঔপন্যাসিক অ্যালডাস হেস্কলির ‘আইল্যান্ড’ উপন্যাসের সঙ্গে আনুষাঙ্গিক মিল আলোচকরা তুলে ধরেন।
আরও পড়ুন নিউইয়র্কে চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা অনুষ্ঠিতউপন্যাসের আলোকে প্রজন্মের উত্তরণ ও সম্ভাবনাময় জীবনযাত্রার বিষয় নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়েছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান।
উপন্যাসের প্রেক্ষাপট নানাভাবে তুলে ধরেন কবি ও কথাশিল্পী রাজীব দাস, লেখক ও গবেষক লিটন শীল, কথাসাহিত্যিক শাহমুব জুয়েল, শহীদ রুমি স্মৃতি পাঠাগারের ইনচার্জ রহিমা আক্তার কলি।
Advertisement
সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেন ত্রৈমাসিক মুক্তবাকের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন কবি ও প্রভাষক নাজমুন নাহার।
উপস্থিত ছিলেন শহীদ রুমি স্মৃতি পাঠাগার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, শতফুল খেলাঘর আসর ইনচার্জ হোসাইন রাব্বি, প্রকোশলী সুলতান মাহমুদ, শিক্ষক সাবিনা ইয়াসমিন, শহীদ রুমি পাঠাগারের কো ইনচার্জ সাকিব আল ইমাম, আসিফুল আলম, রুবেল হোসেন প্রমুখ।
এসইউ
Advertisement