মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। কথোপকথনে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জন্যে হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও বাণিজ্যিক জাহাজে হামলাকে দায়ী করেছেন আরাঘচি। অন্যদিকে, চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমাতে সহযোগিতা করতে আগ্রহের কথা জানিয়েছেন জয়শঙ্কর।
Advertisement
এর আগে ইরানের জ্বালানি খাতে মারাত্মক হামলার বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন এমন সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। ট্রাম্পের এমন পরিকল্পনার কথা প্রকাশ্যে আসলে শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে কথা বলেন আরাঘচি ও জয়শঙ্কর।
মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, তাদের ফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং এ বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন আরাঘচি। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার মূল কারণ যুক্তরাষ্ট্রের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, অব্যাহত সামরিক আগ্রাসন, নৌ-অবরোধ এবং ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা।
আরাঘচি আরও বলেন, এই পরিস্থিতির জন্য ‘আগ্রাসী পক্ষগুলোর’ জবাবদিহি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর চলমান পরিস্থিতি এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উত্তেজনা কমাতে ভারত প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান এস. জয়শঙ্কর। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরান-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
Advertisement
ইরান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মূলে রয়েছে তেল বাণিজ্য এবং চাবাহার বন্দর। আগে ইরান থেকে প্রচুর তেল আমদানি করলেও বর্তমানে তা অনেকটাই কমেছে। ২০১৮ সালে ইরান থেকে ১২. ৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রুড ওয়েল আমদানি করে ভারত। তবে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের চাপে এই আমদানি ২.৮২ বিলিয়নে নেমে আসে। সর্বশেষ ২০২৫ সালে ভারত মাত্র ১১১ মিলিয়ন ডলার মূল্যের ক্রুড ওয়েল আমদানি করেছে।
আরও পড়ুন হরমুজ প্রণালির বিকল্প / পাকিস্তানের ‘গোয়াদার বন্দর’ ঘিরে সৌদি-কুয়েত-চীনের নতুন কৌশলএক্ষেত্রে, এশিয়ার সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির জন্য চাবাহার বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণে সিস্তান-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর যৌথভাবে গড়ে তুলছে ভারত আর ইরান।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ৭ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে তিনবার হামলা করে যুক্তরাষ্ট্র। বন্দরটিতে এমন হামলার পর চুপ থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন সহযোগিতা করার আগ্রহ প্রকাশে নতুন করে আলোচনায় এসেছে ইরানের চাবাহার বন্দর।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
Advertisement
কেএম