সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।
Advertisement
রোববার (০২ আগস্ট) দুপুরে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে বাকি দুই জনের ভাসমান মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
তারা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
এর আগে শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তথ্যানুযায়ী, শুক্রবার পূর্ব ভবানীপুর এলাকার ১০জন নৌকাযোগে কীর্তন থেকে রাত ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।
লিপসন আহমেদ/কেজে/জেআইএম
Advertisement