দেশজুড়ে

শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ২৭ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে মরদেহ ভাসতে দেখা গেছে।

আরও পড়ুন ট্রাইব্যুনালে জবানবন্দি / একজন ফোন করে জানান, আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে মরদেহ পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। পরবর্তী সময়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তবে ভিকটিমের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

আরও পড়ুন উত্তরখানে সংঘর্ষ / ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না- এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলে, না আমরা ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ধারণা করা যাচ্ছে ২-১ দিনের মধ্যে মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পরই বলা সম্ভব হবে।মো.আকাশ/কেএসআর