একুশে বইমেলা

প্রকাশিত হলো ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’

প্রকাশিত হয়েছে মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’। বইটি সম্পাদনা করেছেন কবি ও কথাশিল্পী জোবায়ের মিলন।

Advertisement

অমর একুশে বইমেলা উপলক্ষে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন আর করিমের স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ। মুদ্রিত মূল্য ৫৮০ টাকা।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে জীবদ্দশায় অনেকে লিখেছেন, লিখেছেন মৃত্যুর পরও। এসব লেখায় তাঁর জীবনের, কর্মের, সাধনার, সংগ্রামের অভূতপূর্ব খণ্ডচিত্র উঠে এসেছে উজ্জ্বল রূপে। এই খণ্ডচিত্রকে একত্র করার দায়িত্ব নিয়েছেন তরুণ কবি ও কথাশিল্পী জোবায়ের মিলন।

আরও পড়ুনআসছে এশরার লতিফের ‌‘নক্ষত্র-নূপুর’ দ্বিতীয় খণ্ড 

বইয়ের লেখক তালিকায় আছেন জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, পুত্র বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. মো. সায়েদুর রহমান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বিজন কুমার শীল, গওহর নাঈম ওয়ারা, জুলিয়ান ফ্রান্সিস, কবি ফরহাদ মজহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, কাজী জাওয়াদ, মহিউদ্দিন আহমদ প্রমুখ।

Advertisement

জোবায়ের মিলন সম্পাদিত বইটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও দর্শন, শ্রম ও সংগ্রাম, নিষ্ঠা ও আদর্শ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি পড়লে বহুমাত্রিক ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে অজানা অনেক কিছুই জানা যাবে। জানা যাবে তিনি এমন এক মানুষ, মৃত্যুতেও যিনি শেষ হওয়ার কথা নয়।

এসইউ