লাইফস্টাইল

বাড়িতেই বানাতে পারেন চিলি সস, রইলো সহজ রেসিপি

ফাস্টফুড বা ভাজাপোড়া যেকোনো খাবারের সঙ্গে চিলি সস হলে যেন স্বাদটা আরও জমে যায়। তবে বাজারের সসে অনেকের পেটে সমস্যা হয়।

Advertisement

তাই ঘরেই যদি সহজ উপায়ে বানানো যায় ফ্রেশ চিলি সস, তাহলে তা হবে আরও স্বাস্থ্যকর ও স্বাদেও ভালো। নিজের পছন্দ অনুযায়ী ঝাল ও টক নিয়ন্ত্রণও করা যায় এতে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই বানাবেন চিলি সস -

উপকরণ

১. লাল মরিচ ১০-১২টি২. রসুন ৪-৫ কোয়া৩. ভিনেগার আধা কাপ৪. চিনি ২ টেবিল চামচ৫. লবণ স্বাদমতো৬. পানি প্রয়োজনমতো

Advertisement

প্রস্তুত প্রণালি

প্রথমে লাল মরিচ ধুয়ে ডাঁটা ফেলে দিন। এরপর মরিচ ও রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিন।

একটি পাত্রে এই মিশ্রণটি নিয়ে তাতে ভিনেগার, চিনি, লবণ ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে বোতলে ভরে সংরক্ষণ করুন।

এএমপি/জেআইএম

Advertisement