রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
Advertisement
২০ মে রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।
নুরুজ্জামান কাফি লিখেছেন, ‘আমরা ঠিক আর কত মানুষের জন্য, কত বাচ্চার জন্য, কত ভাইয়ের জন্য, কত মায়ের জন্য জাস্টিস চাইবো?’
আরও পড়ুনআসামিকে কন্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশিতিনি লিখেছেন, ‘কোনো সরকারই এমন কঠোর কোনো বিচার জনসম্মুখে নেওয়ার কি হেডম নাই, যে একটা কঠোর বিচার জনসম্মুখে করবে!’
Advertisement
এই কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘জনসম্মুখে একটা কঠোর বিচার হলে এটাই হতো আমাদের শেষ বিচার চাওয়া #JusticeForR...sa বলে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘আমরা #JusticeForR...sa বলে আর কারো জন্য জাস্টিস চাইতে চাই না। অর্থাৎ আমরা আর এরকম ঘটনার সম্মুখীন হতে চাই না।’
এসইউ
Advertisement