ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে কেক, পুডিং কিংবা নানা মুখরোচক রান্নায় ডিমের ব্যবহার অপরিহার্য। তবে অনেকেই ডিম রান্না বা খাওয়ার সময় একটি সমস্যার মুখোমুখি হন, সেটি হচ্ছে ডিমের আঁশটে গন্ধ।
Advertisement
বিশেষ করে কাঁচা ডিম, সিদ্ধ ডিম, অমলেট বা ডিমভাজিতে এই গন্ধ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শিশুদের অনেকেই এই গন্ধের কারণে ডিম খেতে চায় না।
এছাড়া অনেকেই চুলে এবং রূপচর্চায় কাঁচা ডিম ব্যবহার করে থাকেন। কিন্তু পরে আঁশটে গন্ধের কারণে বিব্রত হন। তবে সহজ কিছু নিয়ম মানলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আসলে ডিমের কুসুমে থাকা সালফারজাত উপাদানের কারণে এই গন্ধ তৈরি হয়। ডিম যত পুরোনো হয়, আঁশটে গন্ধও তত বেশি হতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে খুব সহজেই এই গন্ধ কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কার্যকর কিছু উপায়।
Advertisement
আরও পড়ুন:
নখ কাটার সঠিক নিয়ম না জানলেই বিপদ ফর্সা হওয়ার নেশায় নষ্ট হচ্ছে ত্বক চুল থেকে ডিমের আঁশটে গন্ধ দূর সহজ ঘরোয়া উপায় লেবুর রস: এক কাপ পানিতে ১-২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধোয়ার পর একদম শেষে এই লেবু-পানি পুরো চুলে ঢালুন। ২-৩ মিনিট রেখে সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। লেবুর সাইট্রিক অ্যাসিড গন্ধ দূর করতে দারুণ কাজ করে। গোলাপ জল বা এসেনশিয়াল অয়েল: শ্যাম্পুর সঙ্গে ২ চামচ গোলাপ জল অথবা ল্যাভেন্ডার বা টি-ট্রি এসেনশিয়াল অয়েলের ২-৩ ফোঁটা মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এটি চুলকে চমৎকার সুবাসিত করে। অ্যাপেল সাইডার ভিনেগার: এক কাপ পানিতে ১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। শ্যাম্পুর পর এই মিশ্রণটি চুলে দিয়ে এক মিনিট অপেক্ষা করুন এবং এরপর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি গন্ধের পাশাপাশি চুলের পিএই ব্যালেন্স ঠিক রাখে। কফি পাউডার: শ্যাম্পুর সাথে আধা চামচ মিহি কফি পাউডার মিশিয়ে চুলে মাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কফির কড়া সুবাস ডিমের গন্ধকে পুরোপুরি চাপা দিয়ে ফেলে। বেকিং সোডা: ভেজা চুলে সামান্য বেকিং সোডা ও পানির পেস্ট তৈরি করে হালকাভাবে লাগান। ৫-১০ মিনিট রেখে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডিম সংরক্ষণেও সতর্কতা জরুরিডিম দীর্ঘদিন বাইরে রেখে দিলে দ্রুত গন্ধ তৈরি হয়। সবসময় ফ্রিজে সংরক্ষণ করুন এবং কাঁচা মাছ বা মাংসের পাশে না রাখাই ভালো। কারণ ডিম খুব সহজেই অন্য খাবারের গন্ধ শোষণ করে নেয়।
ডিমের আঁশটে গন্ধ খুব সাধারণ একটি সমস্যা হলেও কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এটি সহজে দূর করা সম্ভব। লেবু, দুধ, গোলমরিচ কিংবা আদা-রসুনের মতো ঘরোয়া উপাদান ব্যবহার করে ডিমকে আরও সুস্বাদু ও উপভোগ্য করে তুলতে পারেন। তাই এখন থেকে ডিম রান্নার সময় ছোট ছোট এই টিপসগুলো মেনে চলুন, আর উপভোগ করুন গন্ধহীন মজাদার ডিমের পদ।
জেএস/
Advertisement