অরণ্যচারী কবি
Advertisement
তুমি কি বৈশাখের কৃষ্ণচূড়া হবে?আমি নিত্যদিন দাঁড়িয়ে থাকতাম,জিয়া উদ্যান সড়কে।
এই বুঝি নামলো বৃষ্টি!সক্কলের কি তাঁড়া, ছোটাছুটি করছেনিরাপদ আশ্রয়ের জন্য।
আর এদিকে আমি,কত সুন্দর কৃষ্ণচূড়ার থোরাগুলো বাতাসে দুলছেএকবার নিচে ওপরে, কখনোবা এপাশ-ওপাশতাকাই তাকাই দেখছি।
Advertisement
এই বুঝি এলে তুমি,আসার জন্যই ছোটাছুটি করছোচোখের জল বৃষ্টি হয়ে আমায় ভেজাওওই দূর আকাশ থেকে বজ্রপাত হয়ে বলছোআমি আসছি, আসছি কৃষ্ণচূড়া হয়ে।
আমারে আবাল পাইছো?আমি জানি তুমি আর কহনোই আইবা নাআমি তুমুল ঝড়ে দাঁড়িয়ে,কৃষ্ণচূড়ার মাঝে তোমায় খুঁজে পাইআমি চাই,এই কৃষ্ণচূড়ার ছলে,বৈশাখের ঝড়ের কবলে বিদায় নেয়।
কেএসকে
Advertisement