সাহিত্য

অনন্ত পৃথ্বীরাজের একগুচ্ছ কবিতা

মেঠোপথে হেঁটে যায়

চৈত্র মাস, কালবৈশাখী চোখ রাঙায়,কুমারি বৃষ্টির ছিটা সুরসুরি কাটেষোড়ষীর শরীরে। বেগানা যুবকেরনখের আখড়ে টোকা দিতেইশিউরে ওঠে কাঁচাতন্বী,ও দেহে আগুন আছে।

Advertisement

করবী ফুলের আভা মেঘের মাস্তুলেভ্রমরের গুঞ্জনে কুঞ্জবন মাতোয়ারাপাখিদের কলতানে উদাস মন ফিরেযায় রূপসী বাংলায়। ঘ্রাণ টানা পথেহেঁটে চলে যায় সরু কোমর দুলিয়েকোনো এক অচেনা নারী।মৃদু আঁধারে ফাঁপ ওঠা মাছের মতোখাবি খায় যুবা পুরুষ সমাজ।

ঝুম বৃষ্টির অর্কেস্ট্রা

আহ! বৃষ্টি ঝুম বৃষ্টি,কত প্রতীক্ষার অপলক দৃষ্টিচেয়ে থাকা, না পাওয়ার কষ্টপ্রকৃতির অকৃপণ ছলছল প্রাণদৃশ্যের বাইরে যেন মাথা নষ্ট।

প্রিয় বৃষ্টি, বিধাতার সৃষ্টিঠোঁট তার মোলায়েম, অপরূপ দৃষ্টি যেন রসগোল্লা, চমচম মিষ্টি।

Advertisement

এই শহরটি কাকের

এই শহরটি কাকেরসবাই রাজা-প্রজা,উড়ে উড়ে ঘুরে ঘুরেকরবে কত খেলা।

কাকের মতোই জীবনকত কষ্ট ভাইনা খেয়ে পড়ে আছেদেখার কেউ নাই।

লোডশেডিং

বিদ্যুৎ চলে গেলেখুপড়ি ঘরে অসহ্য গরম লাগেঅতিষ্ট জীবনের দায় গরমের কাঁধে দিয়েমনে হয়, টিএসসি গিয়ে একটু হাওয়া খেয়ে আসি।তারপর থেকে এই যেচলছে গাড়ি যাত্রাবাড়ী...

এসইউ

Advertisement