সাশ্রয়ী দামে আধুনিক ফিচারের স্মার্টফোন খুঁজছেন? বাজেট যদি ১২ হাজার টাকার আশপাশে হয়, তাহলে আপনার জন্য নতুন বিকল্প নিয়ে এসেছে ইনফিনিক্স। জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা তাদের নতুন ইনফিনিক্স স্মার্ট ২০ বাজারে উন্মোচন করেছে। স্টাইলিশ ডিজাইন, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে ফোনটি বাজেট সেগমেন্টে নজর কাড়তে পারে।
Advertisement
ইনফিনিক্স স্মার্ট ২০-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় স্ক্রিন, যা ১২০হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং কিংবা সাধারণ গেমিং সব ক্ষেত্রেই পাওয়া যাবে আরও মসৃণ অভিজ্ঞতা। আধুনিক পাঞ্চ-হোল ডিসপ্লে ফোনটির সৌন্দর্যও বাড়িয়েছে।
আকর্ষণীয় ডিজাইনফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে থ্রিডি কম্পোজিট রিয়ার প্যানেল, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক দেয়। ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন এবং মাত্র ৭.৭ মিমি পুরুত্বের কারণে এটি ইনফিনিক্সের অন্যতম পাতলা স্মার্টফোন হিসেবেও বিবেচিত হচ্ছে।
পারফরম্যান্সে শক্তিশালীদৈনন্দিন ব্যবহার এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেইলো জী৮১ আল্টিমেট প্রসেসর। সঙ্গে রয়েছে ৮জিবি র্যাম। স্টোরেজ বাড়ানোর সুবিধাও রাখা হয়েছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ফলে ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে জায়গার অভাব হবে না।
Advertisement
ইনফিনিক্স স্মার্ট ২০-এ ব্যবহার করা হয়েছে ৫,২০০এমএএইচ ক্ষমতার ব্যাটারি। কোম্পানির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এর সঙ্গে রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত চার্জ নিশ্চিত করবে। শুধু তাই নয়, এতে ৫ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে। ফলে প্রয়োজনে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে। নির্মাতার তথ্য অনুযায়ী, ফোনটি একটানা সর্বোচ্চ ৩৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
সুরক্ষায়ও এগিয়েডিভাইসটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলো এবং পানির ছিটা থেকে সুরক্ষা প্রদান করবে। ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটির স্থায়িত্ব আরও বাড়বে।
দাম কত?ভারতের বাজারে ওয়াট-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯৯ টাকা। এই দামে আধুনিক ফিচার ও বড় ব্যাটারির কারণে ফোনটি বাজেট ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। ফোনটির প্রি-অর্ডার এরই মধ্যেই শুরু হয়েছে। আগ্রহীরা ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে ডিভাইসটি কিনতে পারবেন।
আরও পড়ুন স্মার্টফোন দামি হলেই কি ভালো? গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকিকেএসকে
Advertisement