আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে ‘ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ’-এর আওতায় ‘দ্য ওয়ার্ল্ড অফ অ্যাটমস অ্যাট দ্য অ্যাটো-সেকেন্ড টাইম স্কেল’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নেন নোবেল বিজয়ী এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাটমিক ফিজিক্সের অধ্যাপক ড. অ্যান ল’হুইলিয়ার|
Advertisement
গত ৩ জুন এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে ড. ল’হুইলিয়ার অ্যাটো-সেকেন্ড ফিজিক্সের উদীয়মান ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান করেন এবং আল্ট্রাফাস্ট লাইট পালস ব্যবহার করে পরমাণু ও অণুর মধ্যে ইলেকট্রনের গতি কীভাবে পর্যবেক্ষণ করা যায় তা ব্যাখ্যা করেন।
এতে দুই শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Advertisement
ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন এআইইউবি’র ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন।সমাপনী বক্তব্যে এআইইউবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম অধ্যাপক ড. অ্যান ল’হুইলিয়ারকে তাঁর অনুপ্রেরণাদায়ক উপস্থাপনা এবং বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান।
এসএনআর