প্রশ্ন: দক্ষিণবঙ্গের একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী খাবার ‘কাজির ভাত’। একটি মাটির হাঁড়িতে চাল পানি দিয়ে কয়েকদিন রেখে প্রাকৃতিক গাঁজন (Fermentation) প্রক্রিয়ায় পচানো চাল দিয়ে এই ভাত রান্না করা হয়। চালের এই গাঁজন প্রক্রিয়ায় এক ধরনের অ্যালকোহল উৎপন্ন হয় বলেও জেনেছি। আমার প্রশ্ন হলো, কাজির ভাত খাওয়া কি জায়েজ?
Advertisement
উত্তর: ‘কাজির ভাত’ বা উল্লিখিত পদ্ধতিতে পচানো চালের ভাত খেলে সাধারণত কোনো মানুষ মাতাল বা নেশাগ্রস্ত হয় না। তাই ইসলামে এই ভাত খাওয়া নিষিদ্ধ নয়। প্রাকৃতিক বা রাসায়নিক প্রক্রিয়ায় কোনো খাদ্যদ্রব্যে অ্যালকোহল তৈরি হলেই তা খাওয়া ইসলামে নিষিদ্ধ হয়ে যায় না যদি তা খেয়ে মানুষ মাতাল না হয়।
তবে যদি কোনো বিশেষ প্রক্রিয়ার পচানোর কারণে এই ভাত খেলে মানুষ মাতাল হয়ে যায়, তাহলে তা খাওয়া নিষিদ্ধ হবে।
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, প্রতিটি মাতাল করে দেয়া বস্তুই মদ আর যে কোনো রকম মদই হারাম। (সহিহ মুসলিম: ২০০৩)
Advertisement
ওএফএফ