সাহিত্য

সিবগাতুর রহমানের ছড়া: জীবন আবহ

আবহাওয়াটা বৈরী হলেওজীবন থাকে না থেমে,শীত তাপদাহ বজ্রপ্রপাতযতই আসুক নেমে।

Advertisement

এ সংসার এক নিপুণ মায়া,যায় না তাকে ছাড়া,সংসারী দায় মেটাতে তাইজীবন কাটে সারা।

সংসার ভার যাহার কাঁধে,সে-ই জানে তার সুখ;কতটা ত্যাগ করলে দেখেস্বজনের হাসিমুখ।

আরও পড়ুন সমকালের ছড়া: আয়না ধরো

পরিজনদের দায় মেটানোনয়তো সহজ কথা,বুকের ভেতরে কষ্ট চেপেলয় যে যথা-তথা।

Advertisement

সুখ-দুঃখ লয়ে যেমনই নদীচিরকাল বয়ে চলে;তেমনই ঠিক যাচ্ছে জীবননিয়মের যাঁতাকলে।

এমনই করে জীবনের নদীবয়ে চলে মোহনায়,কেউবা থাকে পরম সুখেকেউ মহা ভাবনায়।

এসইউ

Advertisement