বর্তমান ডিজিটাল যুগে জি-মেইল অ্যাকাউন্ট শুধু ই-মেইল আদান-প্রদানের মাধ্যম নয়, বরং বিভিন্ন অনলাইন সেবার মূল চাবিকাঠি। তাই অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারিয়ে ফেললে অনেক গুরুত্বপূর্ণ কাজই থমকে যেতে পারে। সমস্যা আরও বাড়ে যদি রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই-মেইল অ্যাড্রেসও হাতের কাছে না থাকে।
Advertisement
তবে স্বস্তির বিষয় হলো, গুগল এমন পরিস্থিতির জন্য কয়েকটি বিকল্প অ্যাকাউন্ট পুনরুদ্ধার পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব।
পরিচিত ডিভাইস ব্যবহার করুনজি-মেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সবচেয়ে সহজ উপায় হলো আগে ব্যবহার করা কোনো ডিভাইস থেকে চেষ্টা করা। এটি হতে পারে আপনার পুরোনো মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার, যেখান থেকে আগে নিয়মিত জি-মেইলে লগইন করা হতো। গুগল পরিচিত ডিভাইস শনাক্ত করতে পারলে অ্যাকাউন্টের মালিকানা যাচাই করা তুলনামূলক সহজ হয়।
সাম্প্রতিক কার্যকলাপ কাজে লাগানযদি নির্দিষ্ট কোনো ডিভাইস বা লোকেশন থেকে সম্প্রতি জি-মেইল ব্যবহার করে থাকেন, তাহলে সেই তথ্যও অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। গুগল অনেক সময় সাম্প্রতিক লগইন কার্যকলাপ যাচাই করে ব্যবহারকারীকে অ্যাকাউন্টে ফেরার সুযোগ দেয়।
Advertisement
অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্ন থাকলে সেগুলোর যথাসম্ভব সঠিক উত্তর দিতে হবে। গুগল এই তথ্য ব্যবহার করে অ্যাকাউন্টের প্রকৃত মালিক শনাক্ত করার চেষ্টা করে।
গুগলের সহায়তা নিনযদি কোনো পদ্ধতিতেই কাজ না হয়, তাহলে গুগলের সহায়তার জন্য আবেদন করা যেতে পারে। বিশেষ করে ডিজেবলড বা জটিল সমস্যার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে। এ সময় গুগল অ্যাকাউন্টের মালিকানা প্রমাণের জন্য অতিরিক্ত তথ্য চাইতে পারে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দিন থেকে এক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে।
আরও পড়ুন জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন কত সময় লাগতে পারে?সব ক্ষেত্রে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ফিরে পাওয়া যায় না। সমস্যার ধরন অনুযায়ী গুগলের যাচাই প্রক্রিয়া একদিন, এক সপ্তাহ বা কখনও এক মাস পর্যন্ত সময় নিতে পারে।
অ্যাকাউন্ট ফিরে পেলে যা করবেনঅ্যাকাউন্টে আবার প্রবেশ করতে পারলেই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন। নতুন পাসওয়ার্ড নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করে রাখুন এবং ভবিষ্যতের জন্য রিকভারি ই-মেইল ও ফোন নম্বর আপডেট করে নিন। এতে ভবিষ্যতে একই ধরনের সমস্যায় পড়লেও অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা অনেক সহজ হবে।
Advertisement
কেএসকে