দেশের বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করবেন।
Advertisement
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে গত রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা। বুধবার এ কর্মসূচির চতুর্থ দিন চলছে।
আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা বলেন, আজকের মধ্যে এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখ পদযাত্রা করা হবে।
Advertisement
নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম বৈষম্যের শিকার। শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে ব্যয় করা অন্যায়। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এখন দেশের শিক্ষাখাতের সবচেয়ে যৌক্তিক দাবি।
সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী বলেন, ২৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি এ বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।
আরও পড়ুন এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালুর সিদ্ধান্ত স্থগিতসাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক বলেন, আমরা দীর্ঘদিন রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। তবে দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
Advertisement
এএএইচ/এসএইচএস