ফাত্তাহ তানভীর রানা
Advertisement
ঘাগড়া বাজার পার্বত্য রাঙ্গামাটি জেলার একটি জাঁকজমকপূর্ণ বাজার। ঘাগড়া-কাপ্তাই সড়কের মোড়ে অবস্থিত বাজারটি মূলত পাহাড়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষের উৎপাদিত পণ্য কেনাবেচার জন্য পরিচিত।
রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের ওপর অবস্থিত ঘাগড়া বাজার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার অন্তর্গত। ভৌগোলিক অবস্থান, সাপ্তাহিক হাটের জমজমাট পরিবেশ এবং পাহাড়ি ফল-মূল ও কৃষিপণ্যের বেচাকেনার কারণে দীর্ঘদিন ধরে ঘাগড়া বাজার এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।
আরও পড়ুন বর্ষাকালে ছাদ বাগানে যেসব সবজি চাষ করবেনসপ্তাহে বুধবার ও শনিবার আশপাশের পাহাড়ি এলাকা থেকে ফল-মূল, জুমচাষের পণ্য এবং নানা প্রকার সামগ্রী নিয়ে আসেন বিক্রেতারা। খুব ভোরে শুরু হয়ে সকাল এগারোটার মধ্যেই বাজারের মূল কেনাবেচা শেষ হয়ে যায়।
Advertisement
ঘাগড়া বাজারে থানকুনি পাতা, বাঁশ কোঁড়ল, কচুর লতি, আলু, পাহাড়ি মিষ্টি আলু, জুমের ঢ্যাঁড়শ, ওল ও নানা ধরনের নাম না-জানা পাহাড়ি শাক-সবজি পাওয়া যায়। এ ছাড়া শুঁটকি, স্থানীয়ভাবে তৈরি মসলা এবং হাতে বোনা পাহাড়ি কাপড় ও পণ্য কেনাবেচা হয়।
আরও পড়ুন সারাবছরই চাষ করতে পারেন লালশাকএখানে আনারস, পেঁপে, কমলা, আম, কাঁঠাল, কলা ও অন্যান্য মৌসুমি পাহাড়ি ফলের বিপুল সমারোহ আছে। ঘাগড়া বাজারের পাহাড়ি পণ্যের সমাহার যে কাউকেই মুগ্ধ করবে।
এসইউ
Advertisement