সাহিত্য

শ্রান্ত পথিকের ঘরে ফেরা

মাহজাবীন তাসনীম রুহী

Advertisement

তুমিও কি আমার জন্য টিকিট কেটে অপেক্ষা করো?সবুজ ট্রেনের বাতায়নে নয়ন মেলে,অনন্ত নীল আকাশের পানে চেয়ে কার আবাহন গাও?দূর-দূরান্তের সীমানা পেরিয়ে, আমার ফিরে আসার লগন গোনো হে আমার জন্মভূমি?

স্টেশনের কোলাহলে মেঠোপথ কি আজও খোঁজে আমায়?যেখানে ঝরে পড়ে শিউলি ফুল, অঘ্রাণের শান্ত চরণে।রক্তিম কৃষ্ণচূড়ার শাখা আর মেঘমুক্ত উদার আকাশ কি বাহু বাড়িয়ে ডাকে আমায়?

আরও পড়ুন বিবর্ণ ক্যানভাসে বিচ্ছেদের আলাপ

যেমনটা আমি ভাবি তোমার কথাপদ্মার বুকে শান্ত তরীর মতন, সাঁঝের ম্লান প্রদীপে আর ভোরের আলোয়।কিন্তু আমি ফিরিয়ে দেবো ভেবে কি বলো না আমায়?

Advertisement

পাছে তোমার এই শ্রান্ত পথিক সংসারের ধূলিসমাকুল পথে হারিয়ে যায়!পল্লি-বনের ছায়া, দুপুরের স্তব্ধ আকাশ আর মায়াবী মেঘের আবরণে,তুমি কি তবে নিভৃত অভিমানে মৌন হয়ে রও?

আরও পড়ুন দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর দুটি কবিতা

নদী যেমন ধেয়ে চলে সাগরের মহাসঙ্গমে,আমার আকুল হৃদয়ও তেমনই ব্যাকুল, তোমার ওই চিরন্তন স্নেহের কোলে সঁপে দিতে।

এসইউ

Advertisement