বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের বিষয়ে সরকারের সুরাহা চেয়েছেন জামায়াতের ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) দুপুরের জামায়াত আমির নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।
Advertisement
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।’
আরও পড়ুন আমরা মিলেমিশে কাজ করবো: নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সরকারের কাছে বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’
Advertisement
আরএএস/এমআইএইচএস