খেলাধুলা

প্রথম ম্যাচ ড্র করে কখনো বিশ্বকাপ জিতেছে ব্রাজিল?

২০০২ বিশ্বকাপের পর দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। প্রত্যেকবারই তারা দুর্দান্ত দল নিয়ে আসলেও কোয়ার্টার কিংবা সেমিতেই বাদ পড়তে হয়েছে। ২০১৪ সালে সর্বশেষে তারা সেমিফাইনাল খেলেছিল যা ২৪ বছরে তাদের সর্বোচ্চ সাফল্য। ২০২৬ বিশ্বকাপের শুরুটাই মনমতো করতে পারলো না ব্রাজিল।

Advertisement

মরক্কোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে বিশ্বকাপ শুরু করে তারা। সবার মনে তাই প্রশ্ন, বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করেও কি কখনো বিশ্বকাপ জিতেছে ব্রাজিল? উত্তরটা শুনে ব্রাজিল সমর্থকরা হতাশই হবে।

২৩টি বিশ্বকাপে অংশ নিয়ে কোনোবারই প্রথম ম্যাচ ড্র করে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। আজকের ম্যাচসহ এখন পর্যন্ত মোট চারবার তারা প্রথম ম্যাচ ড্র করেছে। ১৯৭৪ সালে প্রথজম যুগোস্লাভিয়ার বিপক্ষে, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে, ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে তারা। আগের তিনবারের কোনোবারই বিশ্বকাপ জিতেনি ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা।

২৩টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ১৭বার জয়লাভ করেছে, ড্র করেছে ৪টি এবং হেরেছে ০২টি ম্যাচ। এক নজরে দেখে নিন বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের ম্যাচগুলোর ফলাফল।

Advertisement

২০২২ বিশ্বকাপ: ব্রাজিল ২-০ সার্বিয়া

২০১৮ বিশ্বকাপ: ব্রাজিল ১-১ সুইজারল্যান্ড

২০১৪ বিশ্বকাপ: ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া

২০১০ বিশ্বকাপ: ব্রাজিল ২-১ উত্তর কোরিয়া

Advertisement

২০০৬ বিশ্বকাপ: ব্রাজিল ১-০ ক্রোয়েশিয়া

২০০২ বিশ্বকাপ: ব্রাজিল ২-১ তুরস্ক

১৯৯৮ বিশ্বকাপ: ব্রাজিল ২-১ স্কটল্যান্ড

১৯৯৪ বিশ্বকাপ: ব্রাজিল ২-০ রাশিয়া

১৯৯০ বিশ্বকাপ: ব্রাজিল ২-১ সুইডেন

১৯৮৬ বিশ্বকাপ: ব্রাজিল ১-০ স্পেন

১৯৮২ বিশ্বকাপ: ব্রাজিল ২-১ সোভিয়েত ইউনিয়ন

১৯৭৮ বিশ্বকাপ: ব্রাজিল ১-১ সুইডেন

১৯৭৪ বিশ্বকাপ: ব্রাজিল ০-০ যুগোস্লাভিয়া

১৯৭০ বিশ্বকাপ: ব্রাজিল ৪-১ চেকোস্লোভাকিয়া

১৯৬৬ বিশ্বকাপ: ব্রাজিল ২-০ বুলগেরিয়া

১৯৬২ বিশ্বকাপ: ব্রাজিল ২-০ মেক্সিকো

১৯৫৮ বিশ্বকাপ: ব্রাজিল ৩-০ অস্ট্রিয়া

১৯৫৪ বিশ্বকাপ: ব্রাজিল ৫-০ মেক্সিকো

১৯৫০ বিশ্বকাপ: ব্রাজিল ৪-০ মেক্সিকো

১৯৩৮ বিশ্বকাপ: ব্রাজিল ৬-৫ পোল্যান্ড

১৯৩৪ বিশ্বকাপ: ব্রাজিল ১-৩ স্পেন

১৯৩০ বিশ্বকাপ: ব্রাজিল ১-২ যুগোস্লাভিয়া

আরআর/আইএন