যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ বিধ্বস্তের ঘটনায় স্থানীয় বনাঞ্চলে আগুন লাগারও খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।
Advertisement
প্রতিবেদনের তথ্য মতে, দুর্ঘটনার আগে যুদ্ধবিমানের পাইলট সফলভাবে ইজেক্ট (বিমান থেকে বেরিয়ে) করতে সক্ষম হন এবং সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামার ঘাঁটিতে মোতায়েন থাকা F/A-18 Hornet যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
বিমানটি ওয়াশিংটনের রিমরক লেকের কাছে বিধ্বস্ত হয়। এর ফলে বনাঞ্চলে জরুরি অগ্নিনির্বাপণ অভিযান শুরু করা হয়েছে।
Advertisement
কেএম