জাতীয়

অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কার শুরু, পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। শুক্রবার (১৯ জুন) ছুটির দিনেও কাজের অগ্রগতি পরিদর্শন করেন সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

Advertisement

সিডিএ সূত্রে জানা যায়, সড়কটির বেহাল অবস্থা ও জনভোগান্তির বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সংসদ সদস্য (এমপি) হুম্মাম কাদের চৌধুরী সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএ’র স্বার্থ রক্ষা করবো’ অভিযোগ সিডিএ চেয়ারম্যানের / এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক সরকারি কর্মকর্তাও টোল দিচ্ছেন না

তারা সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হওয়া খানাখন্দের কারণে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান।

এর পরপরই সিডিএ চেয়ারম্যান সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার নির্দেশনায় শুক্রবার সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ শুরু হয়।

Advertisement

আরও পড়ুন বায়েজিদ-ফৌজদারহাট লিংকরোড / ৬ বছর ধরে পরিবেশ-সিডিএ চিঠি চালাচালিতে ১৬ পাহাড়ের ভগ্নদশা

বিকেলে সিডিএ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সিডিএর কর্মকর্তারা জানান, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে।

এমআরএএইচ/এমএমকে

Advertisement