দেশজুড়ে

মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের

নোয়াখালীর চাটখিলে পুকুরে বসানো সেচ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন মা ও ছেলে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোষ ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী (৩৫) ও ছেলে রাহুল ঘোষ (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে অসাবধানতাবশত পুকুরের সেচ মোটরে তারে জড়িয়ে যায় রাহুল ঘোষ। তাকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

Advertisement

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম