দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাটির নিচে মিললো ৩ মর্টার শেল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজে মাটি খুঁড়তে গিয়ে ৩টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্বপাশ থেকে এসব উদ্ধার করা হয়। মর্টার শেলগুলো থানা পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisement

আরও পড়ুন গাছ কাটার সময় বৈদ্যুুতিক তারের ওপর পড়ে প্রাণ গেল দুজনের

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এসময় মাটি খুঁড়তেই রকেট সাদৃশ্য বস্তুগুলো দেখা মেলে। একপর্যায়ে তারা মাটিতে রেখে ছবি তুলে। একপর্যায়ে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটনব্ল দেওয়ান বলেন, তিনটি রকেট সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসবে।

কাজল কায়েস/এনএইচআর/জেআইএম

Advertisement