প্রশ্ন: মসজিদে উপস্থিত হয়ে যদি দেখি ইমাম রুকু শেষ করে দাঁড়িয়ে গেছেন বা সিজদায় আছেন, তাহলে করণীয় কী? ইমামের পরবর্তী রাকাতের জন্য দাঁড়ানোর অপেক্ষা করবো নাকি ইমাম যে অবস্থায় আছেন সে অবস্থায়ই নামাজে শরিক হয়ে যাবো?
Advertisement
উত্তর: মসজিদে উপস্থিত হয়ে যদি দেখেন ইমাম রুকু থেকে উঠে গেছেন, বা সিজদায় চলে গেছেন, তাহলে ইমাম যে অবস্থায় আছেন সে অবস্থায়ই নামাজে শরিক হয়ে যাবেন। হাদিসে এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায়, সে অবস্থায়ই যেন ইমামের সাথে শরিক হয়ে যায়। (সুনানে তিরমিজি: ৫৯১)
আরেকটি বর্ণনায় এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরিক হয়ে যাবে। বসা অবস্থায় পেলে বসাতে শরিক হয়ে যাবে। রুকুতে পেলে রুকুতে শরিক হয়ে যাবে। সিজদায় পেলে সিজদায় শরিক হয়ে যাবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৩৩৭৩)
আরও পড়ুন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলতনামাজে ইমামের সাথে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সাথেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।
Advertisement
এ কারণেই অনেকে ধারণা করেন ইমাম রুকু করে ফেলার মসজিদে উপস্থিত হলে ইমামের দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর জন্য অপেক্ষা করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা।
রুকুর পর কাওমা বা সিজদায় অংশগ্রহণের মাধ্যমে ওই রাকাত আদায় না হলেও কাওমা, সিজদা ও বৈঠকের জন্য আল্লাহর কাছে সওয়াব অবশ্যই পাওয়া যাবে।
আরও পড়ুন নারীর নামাজ আদায়ের নিয়মওএফএফ
Advertisement